নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি আটক

০১ মার্চ ২০২৬, ০৩:৪২ PM
গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি

গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রতন মিয়া (৩৭) উপজেলার বড়তলা গ্রামের হাসিম মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় রতন মিয়াকে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিউল আলম ।

এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তফাজ্জল হোসেন জানান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে আজ দুপুরের দিকে প্রেরণ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬