গাজীপুরে সাংবাদিক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
আসাদুজ্জামান তুহিন

আসাদুজ্জামান তুহিন © সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার আরেক আসামি শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৯ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

যথার্থ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন এবং নিহত তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এদিকে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার সকালে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী।

আরও পড়ুন: শিক্ষকদের সমাবেশে যাবেন এনসিপির সদস্য সচিব, দেবেন বক্তব্যও

তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা গ্রেপ্তার করেছে র‍্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিক তুহিন দায়িত্ব পালনের সময় একজন নারীর সঙ্গে বাদশা নামের এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা তাকে থাপ্পড় মারলে স্বাধীনসহ অন্যান্য আসামিরা তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তুহিন ভিডিও ফুটেজ ধারণ করলে আসামিরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

 

বিনা মূল্যে স্নাতকোত্তর করুন থাইল্যান্ডে, মাসিক ভাতা-আবাসনস…
  • ০৮ জুন ২০২৬
এবার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আরবির অধ্য…
  • ০৮ জুন ২০২৬
কাল চবিতে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্…
  • ০৮ জুন ২০২৬
ওলটপালট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা, স্কালোনির দুশ্চিন্…
  • ০৮ জুন ২০২৬
অবাঞ্ছিত ঘোষণা করা সেই উপ-উপাচার্য হলেন পবিপ্রবি ভিসি
  • ০৮ জুন ২০২৬
প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য …
  • ০৮ জুন ২০২৬