শিক্ষকদের সমাবেশে যাবেন এনসিপির সদস্য সচিব, দেবেন বক্তব্যও

০৯ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
জাতীয়করণ আন্দোলন ও ইনসেটে আখতার হোসেন

জাতীয়করণ আন্দোলন ও ইনসেটে আখতার হোসেন © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ডাকা সমাবেশে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সমাবেশে বক্তব্যও রাখবেন আখতার।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‘শুক্রবার এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য সচিব আখতার হোসেন এবং শিক্ষা উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ শান্তসহ এনসিপির একটি প্রতিনিধি দল আমাদের সমাবেশে সংহতি জানাতে আসবেন। এ ছাড়া তারা বক্তব্যও রাখবেন।’

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে আগামী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন শিক্ষকরা। সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সমাবেশ সফল করতে দেশের প্রতিটি জেলা থেকে অন্তত একটি বাস রিজার্ভ করে শিক্ষকদের ঢাকায় আনার প্রস্তুতি চলছে। যদিও অনেক উপজেলা থেকেই ৯ থেকে ১০টি করে বাস আসবে। সমাবেশে উপস্থিত শিক্ষকের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন এ শিক্ষক নেতা।

২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা  ২৫ শতাংশ বৃদ্ধি  ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। 

এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে সমাবেশ থেকে।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9