রেস্টুরেন্টের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

০৭ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৩২ PM
৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় নান্দাইল থানায় হস্থান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর বাইপাস র‍্যাব-১৪ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে অধিনায়ক নয়মুল হাসান এসব তথ‍্য নিশ্চিত করেছেন। 

আসামিরা হলেন- মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা।

এর আগে গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম‍্যাজিক সোয়েটারের এই নারী গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রেমিক মো. মামুন মিয়া (২৫)। এরপর ভুক্তভোগীকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে ৩ বন্ধুসহ ধর্ষণ করে। 

র‍্যাব কর্মকর্তা নয়মুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযানে কুমিল্লা সদর এবং সিদ্ধিরগঞ্জ থেকে এই ৩ আসামিকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান, র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল হক প্রমুখ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬