১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

০১ মার্চ ২০২৬, ০৩:০২ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

রবিবার (১ মার্চ) এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় উপস্থিত এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা সকাল থেকে এনটিআরসিএর কার্যালয়ের সামনে আন্দোলন করছিলেন। তারা এনটিআরসিএতে স্মারকলিপি দিয়েছেন। এ স্মারকলিপির পর মন্ত্রী এ বিষয়ে একটি কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কমিটি করে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬