প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

০১ মার্চ ২০২৬, ০২:১৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে এ নির্দেশনা দেওয়া হয়।

এনটিআরসিএর সঙ্গে আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেওয়া এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে ব্রিফ করেছেন আমাদের চেয়ারম্যান। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম এপ্রিলের আগেই করার পরামর্শ দিয়েছেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, আগামী জুন মাসের মধ্যে ভাইভা শেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের তাগাদা দিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। এনটিআরসিএ চেয়ারম্যান সেভাবেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন সংখ্যা ৮৬ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এ নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে বলে জানা গেছে।

শনিবার এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মোট ৮৬ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল শুক্রবার আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল।

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950