শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী রবিবার এনটিআরসিএর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আলোচনায় চারটি বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হতে পারে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল ১০টায় সংস্থাটির কার্যালয়ে যাবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। সেখানে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। 

সূত্র বলছে, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, ১৯তম শিক্ষক নিবন্ধন, ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ, এনটিআরসিএর চলমান মামলা নিয়ে শিক্ষামন্ত্রীকে অবহিত করা হবে। এ বিষয়গুলোতে শিক্ষামন্ত্রীর নির্দেশনা চাওয়া হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিরোধীতা করে সম্প্রতি শিক্ষামন্ত্রীর কাছে আগের নিয়মে এ পদগুলোতে নিয়োগের দাবি জানানো হয়েছে। বিষয়টির যৌক্তিকতা শিক্ষামন্ত্রীকে অবহিত করা হতে পারে। নতুন শিক্ষক নিয়োগের জন্য চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়েও আলোচনা করা হবে। এছাড়া ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়েও আলোচনা করা হতে পারে। এনটিআরসিএর চলমান বিষয় এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অবহিত করা হবে।’

জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা আসছেন। আমরা আমাদের সার্বিক কার্যক্রম নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করব।’

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ না করে সার্বিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়-এ বিষয়টি অনুধাবন করে ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয় এবং ২০১৫ সালে এনটিআরসিএকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্য পদে মেধারভিত্তিতে নিয়োগ সুপারিশের দায়িত্ব প্রদান করা হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ (২০০৫ সনের ১নং আইন) এর মাধ্যমে এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়। উক্ত আইনের ১০নং ধারায় এনটিআরসিএকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব দেওয়া হয়। উক্ত আইনের ধারা ২১ এর আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের জন্য বিধিমালা প্রণয়ন করা হয়। বিধিমালার মাধ্যমে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন করে এবং প্রত্যয়নপত্র প্রদান করে। 

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence