১৭ এপ্রিলের আগেই প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নির্দেশনা শিক্ষামন্ত্রীর

০১ মার্চ ২০২৬, ০২:১৭ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগ পরীক্ষা ১৭ এপ্রিলের আগেই নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ১৭ এপ্রিল নয়, প্রয়োজনে আরও ১৫ থেকে ২০ দিন এগিয়ে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে। এ সময় বিজি প্রেসের সঙ্গে কথা বলে কীভাবে পরীক্ষা আরও আগে নেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এ নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনটিআরসিএ-এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে,এতে মোট ৮৬ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন।  

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9