দাদি-নাতনি হত্যা

জড়িতদের গ্রেপ্তার দাবি মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের

০১ মার্চ ২০২৬, ১২:৫৩ PM
ঘটনাস্থল ঘুরে দেখছেন আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের নেতারা। শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে

ঘটনাস্থল ঘুরে দেখছেন আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের নেতারা। শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার রহস্য দ্রুত উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শণ করে এ দাবি জানান সংস্থাটির কেন্দ্রীয় কমিটির পরিচালক-২ তানভীর আহমেদ দ্বীপ।

তিনি তার সংস্থার সদস্যদের নিয়ে নিহতের বাড়িতে যান এবং ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির পরিচালক-২ তানভীর আহমেদ দ্বীপ বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলতে চাই, নতুন বাংলাদেশে এমন নৃশংস ঘটনা ঘটবে, এটা আমরা প্রত্যাশা করি না। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দাবি, যত দ্রুত সম্ভব হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোথাও এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তা না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।’

এ সময় পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সংস্থার দপ্তর সম্পাদক আবিদ হাসান আকাশ, সংস্থার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন পাপন, জনসংযোগ কর্মকর্তা  মাসুদ রানা, সহকারী জনসংযোগ কর্মকর্তা শামীম ইসলাম, ডেপুটি ডিরেক্টর অব ইউনিভার্সিটি পাবনা জেলার নিলয় পারভেজ দ্বীপ, সদস্য সোহাগ হোসেন প্রমুখ।

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় একসঙ্গে প্রাণ হারালেন ৯ বাংলাদেশী
  • ১৯ আগস্ট ২০২৬
মাদক ব্যবসায়ী যে-ই হোক রেহাই নেই, সোজা জেলে পাঠানো হবে: এএ…
  • ১৯ আগস্ট ২০২৬
জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
নিয়ম মেনে নিয়োগ পেলেও আইনের গ্যাঁড়াকলে চাকরি হারালেন ৮ কর্ম…
  • ১৯ আগস্ট ২০২৬
‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬