ভোলায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার

০১ আগস্ট ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
পুকুরে ভাসছে মরদেহ

পুকুরে ভাসছে মরদেহ © টিডিসি

ভোলার তজুমদ্দিন উপজেলায় নিখোঁজের চার দিন পর নিজ বাড়ির বাগানে থাকা পরিত্যক্ত একটি পুকুর থেকে বাকপ্রতিবন্ধী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে হাত, পা, বুক ও চোখে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তি মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির বাসিন্দা এবং মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন ও চার সন্তানের জনক। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে কবির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারতেন না এবং ইশারার মাধ্যমে যোগাযোগ করতেন। তার মা বলেন, ‘আমার বোবা ছেলে কোথাও কিছু চাইতেও পারত না। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ তাকে লাশ হয়ে ফিরতে হলো। আমি বিচার চাই—কারা এভাবে আমার ছেলেটাকে মেরে ফেলল।’

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাব্বত খান জানান, লাশ উদ্ধারের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950