ভোলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

০২ জুলাই ২০২৫, ১২:৩১ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলায় পৃথক দুই স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নে ঘটে এই দুর্ঘটনা। নিহত শিশুরা হলো—ছাইফা আক্তার (৩) এবং জুরাইরিয়া (৪)।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজিব আহমেদের মেয়ে ছাইফা আক্তার বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজ শিক্ষার্থীদের নোটিশ অধ্যক্ষের

অন্যদিকে, একই সময় চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে জুরাইরিয়া গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হঠাৎ এ ধরনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬