ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

৩০ জুন ২০২৫, ১২:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১০:৩৭ AM
বৃদ্ধকে কামড় দেওয়ার পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়

বৃদ্ধকে কামড় দেওয়ার পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয় © টিডিসি

ভোলার মনপুরা উপজেলায় সাপের কামড়ে মো. ইউনুস বেপারি (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউনুস বেপারির মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরচর গ্রামে বাসিন্দা ও মনপুরা উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিনের বাবা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার পাশে রাখা জুতা পায়ে দেওয়ার মুহূর্তে একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। হঠাৎ সাপে কামড় দিলে ইউনুস বেপারি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখতে পান, সাপটি দরজার পাশে পেঁচিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন এবং মৃত সাপটিকেও সঙ্গে করে ইউনুস বেপারিকে গুরুতর অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহর উচ্চপর্যায়ে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬