খেলা দেখাতে গিয়েই গোখরা সাপের ছোবলে মৃত্যু সাপুড়ের

২৮ জুন ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১২:৪৯ PM
 গোখরা সাপ

গোখরা সাপ © সংগৃহীত

সাপের খেলা দেখাতে গিয়ে নিজেই সাপের ছোবলে প্রাণ হারালেন সাপুড়ে নাঈম হোসেন (২২)। শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকায় একটি ওঝার বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে সকাল দশটার দিকে ঈশ্বরদী পৌর এলাকায় জনতার সামনে সাপের খেলা দেখানোর সময় ঘটনাটি ঘটে। সাপুড়ে নাঈম তার সঙ্গী গোখরা সাপটি নিয়ে খেলা করছিলেন। খেলার এক পর্যায়ে সাপটি তার হাতের বৃদ্ধাঙ্গুলিতে ছোবল দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা নাঈমের হাতে তিনটি বাঁধন দেয়। কিন্তু কিছুক্ষণ পর সাপুড়ে নিজেই সেই বাঁধন খুলে ফেলেন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা না করিয়ে সেখান থেকে আবার মুলাডুলির এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওখানেই মৃত্যু হয় তার।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, নাঈম পেশায় একজন সাপুড়ে ও ওঝা ছিলেন। শুক্রবার (২৭ জুন) একটি গোখরা সাপ ধরে নিজের সাপের বাক্সে রাখেন তিনি। পরদিন সেই সাপ নিয়েই খেলতে গিয়ে ছোবলের শিকার হন। পরে ঘটনাটি জানার পর পুলিশ তার বাড়িতে যায়। তখন জানাজা সম্পন্ন হয়ে গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬