রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ দিল মাদ্রাসা বোর্ড

১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ বিড়ম্বনা এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ২৪ মার্চ হতে ১৯ এপ্রিল  পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ২৩ এপ্রিল।

এই বর্ধিত সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য যুক্ত করা যাবে। তবে পূর্বে এন্ট্রি করা হয়েছে এমন কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য ‘নিউ এন্ট্রি’ অপশনটি পাওয়া যাবে। রেজিস্ট্রেশন বা তথ্য এন্ট্রি-সংক্রান্ত কোনো সমস্যা হলে অফিস চলাকালীন প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, যেসব শিক্ষার্থী এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে না, তারা সরকারি উপবৃত্তির আওতাভুক্ত হবে না।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬