কামড় খেয়ে সাপ নিয়ে স্কুল ছাত্রীর টিকটক, অতঃপর...

৩০ মে ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৭:১৪ PM
কামড় খেয়ে সাপ নিয়ে স্কুল ছাত্রীর টিকটক

কামড় খেয়ে সাপ নিয়ে স্কুল ছাত্রীর টিকটক © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার তালম ইউনিয়নের তানিয়া (১৫)।  স্থানীয় তালম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি টিকটকে ভিডিও তৈরি ছিল তার নেশা। গত ২৫ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়।

সাপে কাটার ঘটনাটিকে প্রথমে গুরুত্ব না দিয়ে, তানিয়া নিজেই বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং পরে টিকটক করে। কিন্তু কিছুক্ষণ পর তার শরীরে বিষক্রিয়া শুরু হলে মাকে বিষয়টি জানায়।

তার মায়ের চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের ওপরে বাঁধন দিয়ে রাতভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও অবনতি ঘটে। অবশেষে ভোররাতে তানিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে মেয়েটি গভীর কোমায় চলে যায়।

তানিয়ার বাবা আবু তাহের বলেন, ‘তানিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ায় আমরা আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। এ সময় চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন। সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়।

তিনি জানান, অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কোমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন বাদে তানিয়ার জ্ঞান ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে চিকিৎসকরা আরো কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬