গনতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগ

ঢাবি শিক্ষার্থীদের জন্য হলে হলে ‘সাইকেল সাপোর্ট স্টেশন’

২২ জুন ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
ঢাবির হলে বিনামূল্যে সাইকেল মেরামতের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের

ঢাবির হলে বিনামূল্যে সাইকেল মেরামতের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে বিনামূল্যে সাইকেল মেরামতের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। ‘সাইকেল সাপোর্ট স্টেশন’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে হলগুলোতে সাইকেলের চাকার পাম্পারসহ মেরামতের অন্যান্য যন্ত্রপাতি একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে। শিক্ষার্থীরা বিনামূল্যে সেগুলো ব্যবহার করতে পারবেন।

গতকাল শনিবার (২১ জুন) বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার আহ্বায়ক  আব্দুল কাদের তার ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী সাইকেলে চড়ে ক্লাস, লাইব্রেরি কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। তবে অনেক সময় হঠাৎ করে সাইকেলের টায়ারে হাওয়া কমে যাওয়া বা ছোটখাটো যান্ত্রিক ত্রুটির কারণে বিড়ম্বনায় পড়তে হয়, বিশেষ করে যখন পাশে সাহায্য নেওয়ার কেউ থাকে না।

তিনি লেখেন, এই সমস্যাগুলোর কথা চিন্তা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছোট উদ্যোগ নিয়েছে যা হতে পারে সবার জন্য বড় উপকার।

আব্দুল কাদের আরও বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল গেটে থাকবে একটি করে সাইকেল পাম্প ও মৌলিক মেরামত টুলসের সেট, যা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। প্রয়োজনে, যেকেউ সেগুলো ব্যবহার করতে পারবেন একদম বিনামূল্যে ও নির্ভয়ে। আমাদের লক্ষ্য সহজ, সাশ্রয়ী ও সবার জন্য সুবিধাজনক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলা।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬