ঢাবির জিয়া হলে শিক্ষার্থীদের উদ্যোগে ঠান্ডা পানির মেশিন স্থাপন

১১ মে ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ১১ মে ২০২৫, ০৯:১২ AM
জিয়া হলে ঠান্ডা মেশিন স্থাপন

জিয়া হলে ঠান্ডা মেশিন স্থাপন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়া হলে প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি দিতে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে স্থাপন করা হয়েছে ঠান্ডা পানির মেশিন। আজ রোববার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের হল ক্যান্টিনের পাশে বসানো হয় মেশিনটি। শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থায়নে এবং পাশাপাশি ঢাবি ছাত্রশিবিরের আর্থিক সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উদ্যোগটির মূল পরিকল্পনায় ছিলেন মাহবুব তালুকদার (১৮-১৯ সেশন), আসিফ ইমাম (১৯-২০ সেশন) ও মোহাম্মদ ফুজায়েল (১৯-২০ সেশন)। সহযোগিতায় ছিলেন মাহবুব আলম মিরাজ (২০-২১ সেশন), নাইমুল আবরার (১৯-২০ সেশন), রুম্মান ইমন (২০-২১ সেশন), আকতার হোসেন (২১-২২ সেশন) ও শাহেদ ইমন (২২-২৩ সেশন)।

উদ্যোক্তারা জানান, ক্যাম্পাসজুড়ে চলছে অসহনীয় গরম। এই পরিস্থিতিতে যেন জিয়া হলের শিক্ষার্থীরা সহজেই ঠান্ডা পানি পান করতে পারেন, সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ। তাদের মতে, শিক্ষার্থীদের ক্ষুদ্র প্রয়াসও বৃহৎ মানবিক বার্তা দিতে পারে এবং আবাসিক হলজুড়ে গড়ে তুলতে পারে সহযোগিতার পরিবেশ ও সৌহার্দ্যের সংস্কৃতি।

সরকারি চাকরি নিয়ে যে সতর্কবার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় 
  • ১৮ আগস্ট ২০২৬
ইবির বিবিএ অনুষদে তালা দিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা
  • ১৮ আগস্ট ২০২৬
‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬