ঢাবিতে শিক্ষার্থীদের জন্য চালু হল ‘ক্যাম্পাস শাটল’

১২ মে ২০২৫, ০৭:১৫ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
ক্যাম্পাস শাটলে ঢাবি শিক্ষার্থীরা

ক্যাম্পাস শাটলে ঢাবি শিক্ষার্থীরা © সংগৃহীত

বহুল প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ চালিত ‘ক্যাম্পাস শাটল’ চালু করা হয়েছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে মোট ৪টি এ পরিবেশবান্ধব যান শিক্ষার্থীদের উন্মুক্ত করা হয়। সোমবার (১২ মে) সকাল ১০টায় কার্যক্রম শুরু করে এই শাটল সার্ভিস। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।

এ বিষয়ে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার গণমাধ্যমকে বলেন, আমাদের পরিকল্পনা আরও ১৪টি গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ব্যবস্থা করা। বর্তমানে শিক্ষার্থীদের জন্য ৪টি এবং প্রক্টরিয়াল টিমের জন্য ১টি ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মেম্বারদের জন্য ১টি গাড়ি রয়েছে।

তিনি বলেন, ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ এবং সর্বনিম্ন ১০ টাকা। এই ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করতে পারবেন। প্রত্যেক ভ্রমণে একজন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবক (ঢাবি-শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এ সেবার আওতায় থাকবেন।

এস এম শাহেদ ইমন নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শাটল চালু করতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। যার পরিপ্রেক্ষিতে অবশেষে প্রাথমিকভাবে ৪টা রুটে ক্যাম্পাস শাটল চালু করা হয়। প্রতিটা শাটলে ১৪ জন করে বসতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে ক্যাম্পাসকে যানজট-কার্বন ও, শব্দদূষণ মুক্ত করা এবং শিক্ষার পরিবেশ সম্পন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে মাত্র ৪টা শাটল যথেষ্ট নয়। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো অতিদ্রুত শাটল বৃদ্ধি করে ক্যাম্পাসকে সম্পূর্ণভাবে যানজট মুক্ত করতে দ্রুত পদক্ষেপ নিন। আমরা এটা নিয়ে আবারো আন্দোলন করতে চাই না।

 

আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9