২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত

১৬ মার্চ ২০২৬, ১১:৪৬ AM
পর্যটনকেন্দ্র সুগন্ধার বালিয়াড়ি থেকে নেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন

পর্যটনকেন্দ্র সুগন্ধার বালিয়াড়ি থেকে নেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন © টিডিসি

কক্সবাজার সমুদ্রসৈকতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুগন্ধার বালিয়াড়ি দীর্ঘ ২০ বছর পর অবৈধ দখলমুক্ত করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনার পর শুরু হওয়া উচ্ছেদ অভিযানে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে প্রশাসনের আল্টিমেটামের মুখে মাত্র ২ ঘণ্টার মধ্যে প্রায় ৫০০টির বেশি অবৈধ স্থাপনা সরানো হয়েছে। দুই দশক ধরে একটি প্রভাবশালী চক্র সৈকতের বালিয়াড়ি দখল করে বাণিজ্যিক কাঠামো তৈরি করেছিল, যা পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল।

উচ্ছেদ শুরু হওয়ার আগে প্রশাসনের সতর্ক বার্তার কারণে অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন। তবে হঠাৎ কর্মসংস্থান হারানো ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতের বালিয়াড়ি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না এবং উচ্ছেদ করা স্থানগুলোতে নিয়মিত তদারকি ও পুলিশি টহল জোরদার করা হবে।

পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন। ফলে সৈকতের প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনা ও পর্যটন সেবার মান উন্নত হবে।

আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!
  • ১৭ জুলাই ২০২৬
আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
‘মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রু…
  • ১৭ জুলাই ২০২৬
কক্সবাজার সৈকতে বিরল টর্নেডোর আঘাতে আহত ১৫
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence