খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, ৩০ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী

১০ জুন ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৯ AM
অভিনেত্রী তানিন রহমান সুবহা

অভিনেত্রী তানিন রহমান সুবহা © ফাইল ছবি

অবশেষে অভিনেত্রী তানিন রহমান সুবহার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী। গত ৩ জুন মধ্যরাতে ধানমন্ডির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অভিনেত্রী তানিন রহমান সুবহার মৃত্যুর খবরে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রী তানিন রহমান সুবহার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা তার মৃত্যুর খবর জানিয়ে লেখেন, তানিন সুবাহ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৭টা ৫৭ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো।

এর আগে গত রবিবার (৮ জুন) তানিন সুবাহকে ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তানিন সুবাহর। পরে সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে।

২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান-ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাম লেখান তানিন সুবহা। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। অভিনয় করেন নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে আরও বেশ কিছু সিনেমায় নাম লেখান তিনি। শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা।

 

হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950