ঈদযাত্রা: গাজীপুরে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
ঈদযাত্রায় গাজীপুরে ঢাকা-ময়মনসিংহে বেড়ে যানবাহনের চাপ

ঈদযাত্রায় গাজীপুরে ঢাকা-ময়মনসিংহে বেড়ে যানবাহনের চাপ © টিডিসি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। ভিড় ও বিড়ম্বনা এড়াতে ছুটি শুরুর আগেই অনেকে বাড়ির পথে রওনা হওয়ায় কয়েকটি স্থানে গাড়ির গতি ধীর হয়ে পড়েছে। যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।

সোমবার (১৬ মার্চ) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীরগতি লক্ষ করা গেছে।

বিশেষ করে চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কং করে যাত্রী ওঠানামা করায় যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের অন্যান্য অংশে যানবাহন তুলনামূলক স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। তবু এই অংশে যানবাহন অনেকটাই স্বাভাবিক গতিতে চলাচল করছে। বড় ধরনের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

তবে পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি, ঈদযাত্রায় যাত্রীদের তেমন ভোগান্তি হবে না।’

ট্যাগ: গাজীপুর
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950