আবেদন না করলেও বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে সরকার

১৬ মার্চ ২০২৬, ০২:৫০ PM
বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও নীতিমালায় কেবল শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বদলি করার বিষয়টি উল্লেখ ছিল। তবে সেই নিয়মে পরিবর্তন এনে তাদের বদলির সুযোগ পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি সফটওয়্যার নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের আবেদন না করলে বদলির সুযোগ ছিল না। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চাইলে শিক্ষকদের বদলি করতে পারবে। এটি অনেকটা শাস্তিমূলক বদলি। শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলি নীতিমালায় বিষয়গুলো যুক্ত করা হবে।’

সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আসন্ন ঈদুল ফিতরের পর বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: বদলি সফটওয়্যার নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী, তথ্য সংগ্রহ শুরু ঈদের পর

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন ঈদের পর মাউশি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, সভায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এজন্য বদলির মডিউলে এ বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পর এ বিষয়টিও সংশোধন করা হবে।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬