শিক্ষকদের বদলি প্রসঙ্গে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ০৩:২৪ PM
সংসদে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সংসদে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

জাতীয় সংসদে শিক্ষকদের বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষকদের বদলিতে কম্পিউটারাইজড পদ্ধতিতে কিছু সংরক্ষণ পদ্ধতি যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। কীভাবে অ্যালোকেশনের মাধ্যমে আংশিক বাইরের এবং অধিকাংশই ওই এলাকার হতে পারে সে বিষয়ে কম্পিউটার প্রোগ্রামের পরিবর্তন আনার জন্য আমরা এরই মধ্যে আলোচনা করেছি।’

রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষকদের বদলি নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিগত দিনগুলোতে প্রাথমিকের শিক্ষকদের এলাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিলো না। পরবর্তী সময়ে বিগত সরকার এই সিস্টেমটিকে কম্পিউটারাইজড করেছেন এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এই ট্রান্সফারগুলো হতো। যেহেতু সাভার ঢাকার একটি অংশ সেই কারণেই সারা বাংলাদেশ থেকে তারা চায় সুযোগ পেলেই ঢাকা শহরে বা জেলা শহরে যাওয়ার জন্য।’

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9