অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও নিয়ে সুখবর শিক্ষামন্ত্রীর

১৫ মার্চ ২০২৬, ১২:৪২ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নীতিমালা অনুযায়ী আবেদন করলে বিষয়টির সমাধান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ মার্চ) সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেন কুড়িগ্রাম-১ আসনের এমপি মো. আনোয়ারুল ইসলাম। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নীতিমালা অনুযায়ী আবেদন করলে অবশ্যই সমাধান দেওয়া হয়েছে। অনার্স ও মাস্টার্স ডিগ্রির কলেজ প্রতিষ্ঠা করতে যতটা না উদ্যোগ গ্রহণ করা হবে, তার চেয়ে বেশি কারিগরি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেবেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বদলাবে কি না—হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

অপর এক প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সরকারি কার্যক্রম চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার আবেদন নিয়েছিল ৩ হাজার ৬১৫টি। আমরা নতুনভাবে আবেদন নেব। বিগত আবেদনগুলো আমরা পর্যালোচনা ও অর্থ অনুমোদন সাপেক্ষে আগামী দিনে ব্যবস্থা নেব।

স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পড়ালেখায় রুটিন ছিল না— রাত তিনটায় ঘুম ভাঙলেও পড়েছি, আবার ভ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বর্ণিল আয়োজন-উৎসবে প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন করল ইস্ট ওয়েস্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়বার ভাইভা বোর্ডের সামনে দাঁড়িয়ে বলেছিলাম— ‘চেষ্টা আমার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬