নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ১২:১৯ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে নতুন করে আবেদন নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া আবেদনও পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের এমপি আখতারুজ্জামান মিয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলার চিরিরবন্দর উপজেলায় ৯২টি এমপিওভুক্ত এবং এমপিওবিহীন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া খানসামায় ৭০টি এমপিওভুক্ত ও এমপিওবিহীন ১০টি রয়েছে রয়েছে। মোট এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান আছে ১৬টি।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন পাঁচ উদ্যোগের কথা বললেন শিক্ষামন্ত্রী

আ ন ম এহছানুল হক মিলন বলেন, এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সরকারি কার্যক্রম চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার আবেদন নিয়েছিল ৩ হাজার ৬১৫টি। আমরা নতুনভাবে আবেদন নেব। বিগত আবেদনগুলো আমরা পর্যালোচনা ও অর্থ অনুমোদন সাপেক্ষে আগামী দিনে ব্যবস্থা নেব।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬