এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক এমপিওভুক্তি—আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

১৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষকদের এমপিওভুক্তি করা যায় কি না সেটি আলোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ মার্চ) শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় একইসাথে এমপিওভুক্তির কাগজপত্র যাচাই-বাছাইয়ের ধাপ কমানোর বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।

সভায় শিক্ষামন্ত্রী ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং  কমিটিতে কখনও সরাসরি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি বলেও জানিয়েছেন। তিনি বলেন, আমরা ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের অভিজ্ঞতা পর্যালোচনা করেছি। কোথাও সরাসরি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি, তবে বাস্তবে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ জনসেবা করতে আসা মানুষদের অযথা অপমান করা উচিত নয়।

শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বলেছেন- কঠোর মানদণ্ড থাকা উচিত। আবার বাস্তবতার কথাও এসেছে—অনেক সমাজসেবক আছেন, যাদের আনুষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করব এবং পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। 

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি কোনো দলীয় বিভাজন আনতে চাই না। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত—কাউকে বাদ দেওয়ার নীতি আমার নয়। সবাইকে সমানভাবে বিবেচনা করতে হবে। যারা গত ১৫–১৭ বছর নানা কারণে সুযোগ পাননি, তাদেরও এবার সুযোগ দেওয়ার বিষয়টি আমি বিবেচনা করছি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬