এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার চূড়ান্ত হতে পারে আজ

১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সভায় বদলি সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শিত হবে।

রবিবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করবেন। এ ছাড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি সফটওয়্যার নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং টেলিটক কাজ করেছে। তারা ইতোমধ্যে ট্রায়াল দিয়েছে। সেই ট্রায়ালে সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক পেয়েছে। সোমবার সেটি আমরা দেখব। সফটওয়্যার ঠিক থাকলে কালই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট হৃদরোগে আক্রান্ত রাবি শিক্ষকের

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। 

বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার, কোন দলের …
  • ০৯ জুলাই ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ
  • ০৯ জুলাই ২০২৬
পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
  • ০৯ জুলাই ২০২৬
মেয়েকে শাসন করায় নারী প্রধান শিক্ষককে থাপ্পড় বাবার
  • ০৯ জুলাই ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ জুলাই ২০২৬
টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীতে পানিবন্দি ২ লাখ…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence