মিরসরাইয়ে সাপের কামড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

২১ জুন ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০১:৩১ PM
জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

আজ শনিবার (২১ জুন) বেলা ১১টায় ছেরাজুল হক চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়ার ছেরাজুল হক চৌধুরী বাড়ির আবুল বশরের বড় ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ময়মনসিংহের ভালুকায় মেহেরাবারী লাবিব সোয়েটার ফ্যাক্টরিতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

জাহাঙ্গীর আলমের চাচা নুরুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর ময়মনসিংহের একটি সোয়েটার ফ্যাক্টরিতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল থেকে ফসলি জমির সরু পথ দিয়ে ফেরার পথে শুক্রবার সন্ধ্যা সাতটার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরপাড়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950