কুড়িগ্রামে সাপের কামড়ে নারীর মৃত্যু

২২ জুন ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০২:১৬ PM
নিহত নারী ও কামড় দেওয়া সাপ

নিহত নারী ও কামড় দেওয়া সাপ © টিডিসি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি চার মেয়েসন্তানের মা।

আজ রবিবার (২২ জুন) সকালে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দা ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় হঠাৎ এক বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেলে নামাজে জানাজার পর সামাজিক কবর স্থানে লাশ দাফন করা হবে।

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহর উচ্চপর্যায়ে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬