ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

০১ জুলাই ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৭:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নে পৃথক এসব ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ছাইফা আক্তার (৩) এবং জুরাইরিয়া (৩৪। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজিব আহমেদের মেয়ে ছাইফা আক্তার বাড়ির আঙিনায় খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এবার ২২ ছাত্রীসহ ২৩ শিক্ষার্থীর অভিযোগ জমা ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে

অন্যদিকে একই সময় চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামে ইয়াছিন মিয়ার মেয়ে জুরাইরিয়া গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজার পর স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ এই দুই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬