পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৫ মে ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার গোপীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে খেলা করছিল ওই দুই শিশু। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় ডোবার পানিতে ভাসতে দেখে।

পরে সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬