এবার ২২ ছাত্রীসহ ২৩ শিক্ষার্থীর অভিযোগ জমা ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে

০১ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০২:১১ PM
মো. আজিজুল ইসলাম

মো. আজিজুল ইসলাম © সংগৃহীত

ক্লাসে মেয়েদের জামাকাপড় নিয়ে কটূক্তি, বাজারের মেয়ে বলে গালিগালাজ, সমকামিতাসহ বিভিন্ন অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরিচ্যুতের ঘটনার রেশ কাটতে না কাটতেই অপর আরেক শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ২২ ছাত্রীসহ বিভাগের ২৩ শিক্ষার্থী। সম্প্রতি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদা বরাবর একটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষকের নাম মো: আজিজুল ইসলাম। তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, হয়রানি, গভীর রাতে ফোনকল এবং বিবাহিত মেয়েদের ক্লাসে দাড় করিয়ে দাম্পত্য জীবন, স্বামীর সাথে বোঝাপড়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করাসহ বাজে ইঙ্গিতের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ দেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের মোট ২৩ জন শিক্ষার্থী। তবে, অভিযোগ দাখিলের পরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনাটি যাতে বাইরে না আসে সেজন্য বিভাগের অন্যান্য শিক্ষকদের মাধ্যমে মীমাংসার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আরও পড়ুন: ছাত্রীর ইমোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ভিডিও কল, অতঃপর...

অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম মেয়েদের গভীর রাতে কল দিয়ে বিরক্ত করেন। বিশেষ করে তিনি ম্যাসেঞ্জারে কল দেন যাতে ফোনকল রেকর্ড করা না যায়। নিজেকে মেয়েদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ক্লোজ হতে চান, ম্যাসেঞ্জারে কল দেওয়া, নানারকম উত্যাক্তকারী ম্যাসেজ দেবার পর সাড়া না পেলে তিনি প্রমাণ মুছতে ম্যাসেঞ্জার থেকে সকল মেসেজ আনসেন্ট করে দেন।

এছাড়া, ক্লাসরুমে মেয়েদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিবাহিত মেয়েদের দাঁড় করিয়ে বা উদ্দেশ্য করে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, হাজবেন্ডের সাথে বোঝাপড়া নিয়ে সরাসরি প্রশ্ন করেন। এতে মেয়েরা বিভ্রান্ত ও অপমানিত হওয়ার পরেও শিক্ষক হিসেবে উনার মাঝে কোনো ধরনের বিকার লক্ষ্য করা যায় না। ক্লাসে বিভিন্ন টপিক পড়ানোর ক্ষেত্রেও মেয়েদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ উদাহরণ টানেন এবং যেকোনো বিষয় নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলেন। তাছাড়া, মেয়েদের তার চেম্বারে একা ডেকে নিয়ে নানারকম কুপ্রস্তাব দেন তিনি। এতে রাজি না হলে পরীক্ষায় নাম্বার কমিয়ে দেবার হুমকি দেওয়া হয় যাতে মেয়েরা বাইরে কথা বলার সাহস না করে। 

এতে আরো বলা হয়, আজিজুল ইসলাম ক্লাসে প্রবেশের ক্ষেত্রে ৫ মিনিট দেরি হলেও ঢুকতে দেন না, টিউটোরিয়ালের মার্ক ও উপস্থিতির নম্বরের বেলায় স্বজনপ্রীতি এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে অতিরিক্ত খাতা বাঁধতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের খাতা ছিড়ে ফেলার অভিযোগ তুলেছেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, একটি কোর্সে রিটেক থাকায় উনি আগেরদিন আমাকে রুমে ডেকে নিয়ে বলেন যে রিটেকের প্রশ্ন ও খাতা দেখার দায়িত্ব তার। এই ছুতোয় প্রায় ১ ঘণ্টা তিনি আমাকে হ্যারেজ করেন, বডির কমপ্লিমেন্ট দেন এবং পরীক্ষার দিন অনেকবার কল দিলেও রিসিভ না করায় পরবর্তীদিন রুমে ডেকে রেজাল্ট খারাপ করানোর হুমকি দেন এবং উনার সাথে সুসম্পর্ক রেখে রেজাল্ট ভালো করার আশ্বাস দেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ক্লাস পরীক্ষার ব্যাপারে আমি খুবই সিনসিয়ারলি কাজ করি। করোনা কালীন সময়ে পরীক্ষা কমিটির সভাপতি থাকাকালে তারা কয়েকজন আর্থিক অসচ্ছলতার কারণে পরীক্ষা দিতে পারবে না উল্লেখ করে আবেদন দিয়েছিল। সেই সূত্র ধরে আমি তাদের অভিভাবকদের কাছে ফোন দিয়ে কনফার্ম হতে চাইলে অভিভাবকরা বিষয়টি অস্বীকার করেন। সেখান থেকেই আমার উপর তাদের ক্ষোভ ছিলো। আর ক্লাসে দেরিতে আসলে আমি উপস্থিতির নাম্বার দেই না, টিউটোরিয়ালে যা পায় তাই দেই। এসব কারণে তারা ক্ষিপ্ত হয়ে এসব অভিযোগ তুলেছে। 

গভীর রাতে ফোনকলের ব্যাপারে তিনি বলেন, অনেক সময় সিআররা ফোন দেয় ক্লাসের সময় জানার জন্য। ওইসময় ফোন ধরতে না পারলে পরবর্তীতে আমি ফোন করে জানিয়ে দেই, এর বেশি কিছু না। তবে রাগের মাথায় অনেক সময় হয়তো ক্লাসে বকাঝকা করেছি, সেটা আমার ভুল হয়ে থাকতে পারে। কারণ কার মেন্টালিটি কখন কেমন আছে সেটা ত বোঝা যায় না, হয়তো আমার কোন কথা তাদের খারাপ লেগে যেতে পারে৷ বিভিন্ন কাজের সুবাদে বা কোন অনুষ্ঠানে আমি পজিটিভলি সুন্দর ড্রেস পরে আসার কথা বলেছি। কিন্তু কোন মেয়েকে আমি ওইভাবে কিছু বলি নাই। 

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদা বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার পরে আমরা আনীত অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা পেয়েছি। পরবর্তীতে নিয়ম অনুযায়ী একাডেমিক কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আপাতত তাকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ইরানে মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত ৩৭
  • ১৫ জুলাই ২০২৬
দেশের ৪ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
  • ১৫ জুলাই ২০২৬
শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ 
  • ১৫ জুলাই ২০২৬
১৮ বারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত, প্রতিবেদন ২০ আ…
  • ১৫ জুলাই ২০২৬
ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence