ছাত্রীর ইমোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ভিডিও কল, অতঃপর...

প্রশাসনের কাছে অভিযোগ ভুক্তভোগীর
০১ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

জনপ্রিয় যোগাযোগ অ্যাপ ইমোতে (imo) ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম ড. আজিজুল ইসলাম। তিনি ওই বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছেন ভুক্তভোগী ছাত্রী। এতে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে ও ফোনকলে নানাভাবে হয়রানি করার অভিযোগ উল্লেখ করেছেন। পরে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিভাগ থেকে আজিজুল ইসলামকে সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রশাসন।

জানা গেছে, গত ২৯ জুন বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই ছাত্রী। এ ছাড়া কল না ধরলে ফল খারাপ করানো, কুরুচিপূর্ণ মেসেজ দেওয়া, যৌন হয়রানি ও বাজে ইঙ্গিত প্রদান—এসব নানাবিধ অভিযোগ করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। 

অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, ‘স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। আমি কল রিসিভ না করায় পরে অডিও কল দেন।’ তিনি বলেন, ‘অনেক দিন তোমাদের দেখি না, তোমরা মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিও কল দিচ্ছি।’ তারপর তিনি বলেন, ‘তোমার কি কথা বলার লোক আছে?’ আমি বলি, ‘না, নেই ।’ তখন তিনি বলেন, ‘এখন বলছ কেউ নাই, কিছুদিন পর তো দেখব, ক্যাম্পাসে কোনো ছেলের হাত ধরে ঘুরছ।’

অভিযোগে ওই ছাত্রী আরও বলেন, ‘স্যার ক্লাসে বিভিন্ন সময় আমাকে উদ্দেশ্য করে বাজে ইঙ্গিত করে কথা বলেন। আমার উচ্চতা নিয়ে তিনি কুরুচিপূর্ণ জোকস করেন। আমি বিবাহিত হওয়ায় বিয়ের পর স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আমাকে বিভিন্ন মন্তব্য করেন। তিনি আমাকে সবার মাঝে ক্লাসে দাঁড় করিয়ে “মেন্সট্রুয়েশন সাইকেল” নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, যা আমার জন্য খুবই অপমানজনক। এভাবে বিভিন্ন সময় উনি ক্লাসে বাজে ইঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন এবং হুমকি দেন যে তার কোর্সে ভালো রেজাল্ট করতে পারব না।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলাম বলেন, ‘আমি আপাতত আপসেট আছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এ ম নাজমুল হুদা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে আমরা নিয়মানুযায়ী অ্যাকাডেমিক কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে আমরা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।’

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950