পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৪ মে ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে জলাশয়ের পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (২৪ মে) পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব একই এলাকার আব্দুল আজিজের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলছিল শিশুরা। খেলার একপর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, "দুপুরে বাড়ির পাশের জলাশয়ে ভেলা থেকে পড়ে দুই শিশু ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।" এ ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও পুরো গ্রাম।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬