তাবলীগ জামাতে অংশ নিতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২৫ মে ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে তাবলীগ জামাতে অংশ নিতে এসে নাহিয়ান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চর কুকরী মুকরী ইউনিয়নের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নাহিয়ান বরিশাল জেলার গৌরনদী উপজেলার নিলখলা টরখী গ্রামের মো. মাসুদ কাজীর ছেলে। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন এবং তারপরই ভোলার চর পাতিলার কাশেম মেম্বার জামে মসজিদে তাবলীগ জামাতে যোগ দেন।

তাবলীগ জামাতের সাথীরা জানায়, মসজিদের পুকুরে অন্যান্য সাথী ভাইদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন নাহিয়ান। গোসলের একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে ডুবে যান। এক সাথী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নাহিয়ানকে উদ্ধার করে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, “আমরা খবর পাওয়ার আগেই পরিবার নাহিয়ানের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নাহিয়ানের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এবং তাবলীগ জামাতের সাথীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬