ভোলায় এক দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১২ জুন ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় এক দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

এদিন বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. বেল্লাল নামের আড়াই বছরের এক শিশু। সে ওই এলাকার মো. ছিদ্দিকের ছেলে। 

বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় পানিতে ডুবে মারা যায় মো. লিটন নামের ৪ বছর বয়সী আরেক শিশু। সে ওই এলাকার আবু মৃধার ছেলে। 

এর আগে, সকালের দিকে একই ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে মো. সাইমুন নামে দুই বছর বয়সী আরও এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। সে ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।

আরও পড়ুন: এমপক্স নিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ হুঁশিয়ারি: দিয়েছে একগুচ্ছ সুপারিশ

জানা গেছে, এসব শিশুরা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর-সংলগ্ন পুকুর ও ডোবায় পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে গিয়ে শিশুদের পানিতে ভাসতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক এসব শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে এসব শিশুদের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950