চাঁদাবাজদের ধরতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামলেন এমপি সরওয়ার জামাল

১৭ মার্চ ২০২৬, ০৫:০৫ PM
চাতরী চৌমুহনী বাজারে মঙ্গলবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে চাঁদাবাজ ধরতে গেলেন এমপি

চাতরী চৌমুহনী বাজারে মঙ্গলবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে চাঁদাবাজ ধরতে গেলেন এমপি © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। নির্বাচিত হওয়ার পর থেকেই চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলে আসছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এরই ধারাবাহিকতায় এবার নিজেই মাঠে নেমেছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজার এলাকায় তাঁর আকস্মিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহন ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর হঠাৎই ঘটনাস্থলে যান সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সেখানে তিনি ব্যবসায়ী, পরিবহন চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং চাঁদাবাজির বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহ করেন।

বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, কিছু অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা আদায় করছিল। সংসদ সদস্যের উপস্থিতিতে তারা স্বস্তি প্রকাশ করেন এবং স্থায়ী সমাধানের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মুঠোফোনে বলেন, আনোয়ারায় কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। পারকী এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে নেতাকর্মীদের নিয়ে বাজারে এসে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেন তিনি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা আকতার নবী চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী, মো. লোকমান উদ্দীন ও ইমরান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬