গভীর রাতে শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

২৫ জুলাই ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:০৬ PM
গভীর রাতে পুশইন করল বিএসএফ

গভীর রাতে পুশইন করল বিএসএফ © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে গভীর রাতে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

পুশইন হওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী এবং ১১ জন শিশু ও কিশোর রয়েছে। তারা সবাই ছয়টি পরিবারের সদস্য বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, আটক রোহিঙ্গারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। সেখানে তারা বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তারা গ্রেপ্তার হয়। পরে তারা রোহিঙ্গা নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিলে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এর আগে চলতি মাসের ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও ১০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে পুশইন করে ভারত।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গভীর রাতে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। এরপর বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখে। বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘আটকদের পরিচয় যাচাই-বাছাই ও পরবর্তী করণীয় বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9