সাতক্ষীরার সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ

২৭ মে ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৩:২৫ PM
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ © ফাইল ফটো

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) রাতে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুশইনের পরপরই বিজিবি সদস্যরা তাদের আটক করে নিজেদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে তারা কুশখালী সীমান্ত এলাকায় বিজিবির হেফাজতে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ-এর কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস

জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬