সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ জনকে পুশ ইন করল বিএসএফ

২২ মে ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
সীমান্তে ৩৯ জনকে পুশ ইন

সীমান্তে ৩৯ জনকে পুশ ইন © টিডিসি

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। 

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ। এ সময় তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। 

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন ( বিজিবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিজিবি-৪ আওতাধীন সীমান্ত এলাকায় ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশুসহ ২৪ জনকে আটক করা হয়েছে। একইসময় বিজিবি-১০ আওতাধীন সীমান্তে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। 

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950