ওসির সামনে চাঁদা চাওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ AM
রাকিবুর রহমান রাজা

রাকিবুর রহমান রাজা © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদল একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে জড়িত থাকা এবং নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে আরও তিন জন নেতাকে বহিষ্কার করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

অন্য বহিষ্কৃত নেতারা হলেন—নাটোর সদর উপজেলা যুবদলের সহসভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর, নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলী।

জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতে রাকিবুর রহমান রাজা একটি ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির চেষ্টা করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। একই সময়ে নলডাঙ্গার পিঁপরুল ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন জন নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ পরিস্থিতির প্রেক্ষিতে জেলা যুবদল তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই চার নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক বজায় রাখবেন না।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9