আবারও স্বর্ণের দামে বড় লাফ, এবার ভরি কত?

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ AM
বেড়েছে সোনার দাম

বেড়েছে সোনার দাম © সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ ৬৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন এই দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের প্রতি গ্রামের মূল্য দাঁড়িয়েছে ২২,৭৫৫ টাকা। সেই হিসাবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের স্বর্ণালঙ্কারের দাম এখন ২ লাখ ৬৫ হাজার ৪১২ টাকা ছাড়িয়েছে। এছাড়া ২১ ক্যারাট ক্যাডমিয়াম স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২১,৭২০ টাকা, যা ভরি হিসেবে দাঁড়ায় ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ টাকা।

আরও পড়ুন: এবার নাতনিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করে হত্যা, উঠানে দাদির মরদেহ

একই তালিকায় ১৮ ক্যারাট ক্যাডমিয়াম স্বর্ণের প্রতি গ্রামের মূল্য দেওয়া হয়েছে ১৮,৬১৫ টাকা, যার ভরি প্রতি দাম পড়ে ২ লাখ ১৭ হাজার ১০৭ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণালঙ্কারের প্রতি গ্রামের দাম ১৫,২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভরি হিসেবে ১ লাখ ৭৭ হাজার ৬৯৯ টাকায় দাঁড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও নির্দিষ্ট করা হয়েছে। ২২ ক্যারাট হলমার্ককৃত রূপার প্রতি গ্রামের দাম ৫৯০ টাকা বা ভরি প্রতি ৬,৮৮২ টাকা। ২১ ক্যারাট রূপার প্রতি গ্রামের মূল্য ৫৬০ টাকা বা ভরি প্রতি ৬,৫৩২ টাকা এবং ১৮ ক্যারাট রূপার প্রতি গ্রামের দাম ৪৮০ টাকা বা ভরি প্রতি ৫,৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রূপা প্রতি গ্রাম ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যার ভরি প্রতি মূল্য দাঁড়ায় ৪,১৯৯ টাকা।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা দাম বাড়িয়ে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করে সংগঠনটি। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬