বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে: অর্থ প্রতিমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ AM
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি © সংগৃহীত

বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এই উগ্রদক্ষিণপন্থা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসেন সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।

জোনায়েদ সাকি বলেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারাদেশে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্যা পাওয়ার বাংলাদেশ; ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারব।
 
তিনি বলেন, আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি- যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরেই অক্লান্ত পরিশ্রম করছেন, কীভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ; ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা; সবগুলো কাজের মধ্যে এতো দ্রুত সরকার ঢুকছে যে, পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9