অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ PM
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের মানববন্ধন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের মানববন্ধন © টিডিসি ফটো

অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বায়ত্তশাসন চাওয়া বাতিলের প্রতিবাদে এক সভায় তিনি এ দাবি জানায়। স্বায়ত্তশাসিত দেওয়ায় অপারগতা প্রকাশ করায় তারা এ দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও আইনি কাঠামো সুসংহত করার লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন এখনো আলোর মুখ দেখেনি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে গত ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগেও, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর পক্ষ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল।

দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আর্থিক খাতের শৃঙ্খলা ও সুশাসন জোরদারের প্রশ্নে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতের সংস্কার ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি কার্যকর, স্বাধীন ও সক্ষম কেন্দ্রীয় ব্যাংক অপরিহার্য।

আরও পড়ুন: ৩০০ আসনে থাকছেন ৬৫৫ ম্যাজিস্ট্রেট, প্রজ্ঞাপন জারি

এ অবস্থায় সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি  ইস্যুকৃত এক পত্রে মাননীয় অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন বিষয়ে তাঁর অপারগতার কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবহিত করেন। এই চিঠির বিষয়বস্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অসন্তোষের জন্ম দিয়েছে।

বরেণ্য অর্থনীতিবিদ ও মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন মৌলিক কাঠামোগত সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হলেও বহুল প্রত্যাশিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ এখনো প্রণীত না হওয়ায় হতাশা আরও গভীর হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট মহলের মতে, প্রয়োজনীয় আইনগত সংস্কার ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা কঠিন হবে, যা দীর্ঘমেয়াদে দেশের আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬