সাংবাদিক শ্যামল দত্ত ও তার পরিবারের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ PM
শ্যামল দত্ত

শ্যামল দত্ত © সংগৃহীত

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয় শ্যামল দত্ত, তার স্ত্রী, কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে উল্লেখযোগ্য পরিমাণ অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে এসব সম্পদ অর্জনের পক্ষে কোনো সুস্পষ্ট ও বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। বরং সম্পদগুলো বিভিন্নভাবে হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস গোপনের চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ হিসেবে প্রতীয়মান হয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট এসব সম্পদ হস্তান্তর, দলিল সম্পাদন কিংবা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬