৩০০ আসনে থাকছেন ৬৫৫ ম্যাজিস্ট্রেট, প্রজ্ঞাপন জারি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ৬৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এই ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের (আইন শাখা-১)-এর উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৫ (ছয়শত পঞ্চান্ন) জন বিজ্ঞ বিচারক-কে ভোটগ্রহণের পূর্বের ০২ (দুই) দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের ০২ (দুই) দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তথা মোট ০৫ (পাঁচ) দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করলো। আসনভিত্তিক ম্যাজিস্ট্রেটদের তালিকা দেখতে ক্লিক করুন নির্বাচনী আসনে ম্যাজিস্ট্রেট_compressed 

মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬