‘বাংলাদেশিদের পুশইন নয়, প্রপার চ্যানেলে পাঠাতে বলেছি ভারতকে’

১৭ মে ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০১:০৯ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

পুশইন নয়, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের প্রপার চ্যানেলে পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (১৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অংশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠিও দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।’

আরও পড়ুন: হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, যেখানেই পুশইনের চেষ্টা হচ্ছে, সেখানেই স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। আমরা আশাবাদী, এসব অপতৎপরতা প্রতিহত করতে আমরা সফল হব।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9