হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের 

১৮ মে ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১২:৪৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

হাইকোর্টের সামনে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন ঢাকাস্থ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার এ কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার (১৭ মে) বেলা ১১টা দিকে এক সংবাদ সম্মেলনে তারা এমন ঘোষণা দেন। 

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. হাবিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামীকাল রবিবার (১৮ মে) ঢাকাস্থ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিলের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে। তবে কখন এই কর্মসূচি পালন করা হবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।  

এছাড়াও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ দেশের কারিগরি শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় একটি অরাজনৈতিক ও অগ্রণী ছাত্র সংগঠন। সংগঠনটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কারিগরি ছাত্র সমাজকে অবহিত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এক ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে ১৮ মে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ কার হবে। কারণ সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত মামলার রায় স্থগিত করা হয়েছে এবং পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মে।

আরো পড়ুন: রাজধানীতে এক রাতে শিক্ষার্থীসহ দুই খুন, নেপথ্যে কী?

কারিগরি ছাত্র সমাজ পূর্বের রায়কে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং আমরা কারিগরি ছাত্র সমাজ এই মামলার রায় সম্পূর্ণ বাতিল চাই। আমরা জানি, ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ হলো ল্যাব পরিচালনায় সহায়তা এবং প্রাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ করা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পাস। এই যোগ্যতায় তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পাঠদানে অক্ষম এবং অযোগ্য। তাই শিক্ষক পদে তাদের পদোন্নতি অযৌক্তিক। তাদের জন্য মন্ত্রণালয় ভিন্নভাবে চিন্তাভাবনা চালাচ্ছে যে কীভাবে তাদের সিস্টেমে প্রমোশন দেওয়া যায়। তারাও তাদের সিস্টেমে প্রমোশন পাবে এ বিষয়ে সুন্দর পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। প্রমোশন পাওয়ার অধিকার সবার আছে তবে সেটা হতে হবে যৌক্তিক।

আরও বলা হয়, আমরা সুস্পষ্টভাবে বলছি-জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে পদোন্নতির জন্য ভিন্ন কোনো মানদণ্ডে বা বাছাই ছাড়া সুযোগ সৃষ্টি করা যাবে না। শিক্ষকদের জুনিয়র ইন্সট্রাক্টর পদটি কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) এর মাধ্যমে বাছাইকৃত হয়ে নিয়োগ পায়। যার এই পদে আসতে চায় তারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে বিপিএসি এর পরীক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে আসুক। কোনো স্পেশালভাবে এই পদে কারো পদোন্নতি নিয়ে আসার সুযোগ নাই। আমরা চাই, ১৮ তারিখ হাইকোর্ট এ মামলাটি বাতিল করে দিয়ে কারিগরি শিক্ষার স্বচ্ছতা ও মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি মেধাতালিকা …
  • ০৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধ…
  • ০৯ নভেম্বর ২০২৬
গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকা…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি শুনেছি, স্ক্রলে দেখেছি, যাচাই…
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে র…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950