যোগদানের দিন থেকে বেতন দাবি, যা বললেন কারিগরি শিক্ষার ডিজি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী © টিডিসি সম্পাদিত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের যোগদানের দিন থেকে বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন। এ দাবিতে সম্প্রতি অধিদপ্তরে স্মারকলিপিও দিয়েছেন তারা। শিক্ষকরা বলছেন, স্কুল-কলেজের শিক্ষকরা যোগদানের দিন থেকে বেতন পেলেও কারিগরি শিক্ষকরা তা পাচ্ছেন না। এর ফলে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে।

শিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলীর সাথে। তিনি বলেছেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চাইলে শিক্ষকদের যোগদানের দিন থেকে বেতন দেওয়া সম্ভব। এ জন্য মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। মন্ত্রণালয় একটি রেজ্যুলেশন দিলে আমাদের যোগদানের দিন থেকে বেতন দিতে সমস্য নেই।’

স্কুল-কলেজের শিক্ষকরা যোগদানের দিন থেকে বেতন পেলেও কারিগরি শিক্ষকরা পাচ্ছেন না। এটি এক ধরনের বৈষম্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষকদের এমপিও নীতিমালায় যোগদানের দিন থেকে বেতন দেওয়ার কথা উল্লেখ ছিল না। বিষয়টি নিয়ে অস্পষ্টটা থাকায় এতদিন তারা যোগদান থেকে বেতন পাননি। এ সমস্যা সমাধানে নীতিমালায় সংশোধনী আনা হয়েছে। এখন থেকে নতুন শিক্ষকরা যোগদানের দিন থেকেই বেতন পাবেন।’

আরও পড়ুন: ১৯তম নিবন্ধন নয়, আসছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালের পহেলা ডিসেম্বর থেকে তাদের বেতন দেওয়া হচ্ছে। এরপরও যদি তারা যোগদানের দিন থেকে বেতন দাবি করেন, তাহলে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে। মন্ত্রণালয় অনুমতি দিলে যোগদানের দিন থেকে বেতন দেওয়া সম্ভব।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬