কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, দাবি আদায়ে দেবেন স্মারকলিপি

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১১ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১১ AM
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের লোগো

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের লোগো © ফাইল ফটো

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হবে। মিছিল শেষে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তামিম আহমেদ বলেন, ‘কারিগরি শিক্ষার্থীদের অধিকার ও দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতেই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’

পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬
মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬